অর্থ আত্মসাৎ-নথি গায়েব করে দুই বছর ধরে উধাও মাদ্রাসা শিক্ষক

২০ আগস্ট ২০২৬, ০৪:৫৮ PM
সাতক্ষিরার দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসা

সাতক্ষিরার দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসা © সংগৃহীত

অনুমতি ছাড়া মাদ্রাসায় দুই বছর অনুপস্থিতসহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর একটি অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উপ পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানা গেছে। 

নোটিশে বলা হয়, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মো. মনিরুজ্জামান মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানে দুই বছর অনুপস্থিত, ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার টাকা আত্মসাৎ এবং মাদ্রাসার নথি আলমারি হতে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

এ অভিযোগের প্রেক্ষিতে মো. মনিরুজ্জামানেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-শরীরে উপস্থিত হয়ে উপ-পরিচালক (প্রশাসন) নিকট আগামী ২৪ আগস্ট বেলা ১১ টায় ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে বলা হয়েছে

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬