ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর

২৫ আগস্ট ২০২৬, ০১:২১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০১:২২ PM
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর

ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর © সংগৃহীত

৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১১ দলের শরিক হিসেবে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবগত করাবার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। বিভিন্ন সময় ১১ দলের প্রেস ব্রিফিং হয়েছে। ১১ দলীয় প্রস্তুতি আপনারা জেনেছেন। আগামীকাল আবার ১১ দলের শীর্ষ নেতাদের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে। পাঁচ তারিখ পর্যন্ত দফায় দফায় নানা সময় আমরা আমাদের সিদ্ধান্তগুলো, প্রস্তুতিগুলো আপনাদেরকে অবগত করব।

দাবির বিষয়ে গোলাম পরওয়ার বলেন, প্রথম কথা হচ্ছে আমরা ছয়টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে পোস্টার লিফলেট-প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোন শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। আমাদের প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এটা আমাদের প্রথম দাবি।

অন্যান্য দাবিগুলো হচ্ছে-  জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা; দেশের বর্তমান বিদ্যুৎ, তেল, গ্যাস এবং সারের তীব্র সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা; দেশের ভেঙে পড়া ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা এবং সংঘাত, ক্যাম্পাসে রক্তপাত, খুন, ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা বন্ধ করা। এছাড়া প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। যাতে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি পদসহ বিভিন্ন কর্পোরেশন, জেলা পরিষদ, মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের তীব্র প্রতিবাদ জানানো এবং তা সম্পূর্ণ বন্ধ করা।

এসময় তিনি লংমার্চের রোডম্যাপ ও পয়েন্ট নিয়েও কথা বলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9