সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

২১ আগস্ট ২০২৬, ০৮:৪২ AM
কলমাকান্দা থানা

কলমাকান্দা থানা © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মুন (১৭) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার তিন বছর বয়সি খালাতো বোন রাফা মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার কলমাকান্দা-চত্রংপুর-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মুন কলমাকান্দা সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে। সে কলমাকান্দা পূর্ব বাজারের মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে তিন বছর বয়সি খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে নিজ গ্রাম রঘুরামপুরের উদ্দেশে রওনা দিয়েছিল মুন। পথে মুন্সিবাড়ি সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে তারা হঠাৎ দুর্ঘটনার শিকার হয়।

মাসুম নামে স্থানীয় এক অটোরিকশা চালক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, চলন্ত অবস্থায় হঠাৎ করেই মুন ও শিশু রাফা মনি ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে মুনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় শিশু রাফা মনির ডান হাত ভেঙে গেছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9