সিনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে সেভ দ্য চিলড্রেনে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক বেসরকারি এ সংস্থাটি শিশু সুরক্ষা বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে ৩ কর্মী নিয়োগে ৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মার্চ থেকেই শুরু হয়েছে—চলবে ১০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;
পদের নাম: সিনিয়র অফিসার;
বিভাগ: শিশু সুরক্ষা;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, আবেদন শেষ ১০ মার্চ
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট অফিসার, আবেদন শেষ ৮ মার্চ
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৮ মার্চ
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম