ছাত্রলীগের ছেলেদের হাতে কখনো সিগারেট দেখিনি: বাবু

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭ PM
বক্তব্য রাখেছেন  নজরুল ইসলাম বাবু

বক্তব্য রাখেছেন নজরুল ইসলাম বাবু © সংগৃহীত

নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন আড়াইহাজারে ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নেয়নি। ছাত্রলীগের ছেলেদের সিগারেট খাওয়া দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি নজরুল ইসলাম বাবু বলেন, ‘ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা গোনায় ধরার মতো নয়। শত্রুরা সবসময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা কোনো অপরাধ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করতে পারি। খুনি খালেদা জিয়া, তারেক রহমান ছাত্রদলকে নিয়ে কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না। ছাত্রলীগ আমাকে মানুষ করেছে, স্লোগান শিখিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছে। আপনারা আজ এই আড়াইহাজারে এসেছেন। আজ ছাত্রলীগে বাঁধভাঙা জোয়ার এসেছে।’

আরও পড়ুন: প্রক্সি দিয়ে চান্স, ভাইভায় উতরে গেলেও ভর্তি হতে এসে ধরা ১০ম মিনহাজুল

তিনি আরও বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬