৬৪ জেলা চষে বেড়িয়ে চুরি করাই ৪ বোনের পেশা

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ PM
চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে

চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে © সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি বাসায় চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, আকলিমা খাতুন (২২),  মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তারা ৬৪ জেলা চষে বেড়িয়ে চুরি করেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। এর আগেও তারা একই অপরাধে আটক হয়েছিলেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। 

আরেও পড়ুন: ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ: মোদী

ওসি বলেন, আজ (মঙ্গলবার) সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।  এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬