ছাত্রলীগের, যুবলীগের নেতারা চাকরি করতে পারে না, ব্যবসাও না

০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

দেশের চাকরির বাজারে ছাত্রলীগকর্মীরা চাকরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'আমার খুব দুঃখ লাগে আমার দলের ছেলে-মেয়েরা, ছাত্রলীগের, যুবলীগের নেতারা চাকরি করতে পারে না, ব্যবসা করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলে তাদের দুর্নাম হয়। চাকরিও তারা সহজে পায় না। তারা পলিটিকস অর্জন করেছে। এই নিয়ে আমাদের ভাবতে হবে, আমি সবাইকে বলব একটা উপায় বের করার জন্য। '  

শুক্রবার (২ সেপ্টম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'ছাত্রলীগের কর্মীরা দেশের একটা বড় সম্পদ। তাদের যোগাযোগ, দক্ষতা ও প্রচেষ্টা অনেক বেশি। চাকরিতে তাদের কিভাবে সংযুক্ত করা যায় সে পন্থা আমাদের বের করতে হবে। '  

ছাত্রজীবনে সিলেটে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছিলেন জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেটের মানুষ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আলাদা একটা দরদ ও দায়বদ্ধতা আছে। বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় সারা দেশে দ্বিতীয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রথম হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে আসেন মন্ত্রী এবং পৌনে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১টায় সৈয়দ মুজতবা আলী হলের সামনে লাল ফিতা কেটে বর্ধিতাংশের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমিন।  

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬