হাজারীবাগের বস্তিতে আগুন

৩১ আগস্ট ২০২২, ০৭:৩২ PM
হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে

হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন লেগেছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, আমাদের আরও তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে। 

আরও পড়ুন: গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও করা যুবক গ্রেফতার

তিনি আরও বলেন, ‘আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট পাঠিয়ে দেয়া হয়। কিন্তু পরে আগুন আশপাশের ছোট ছোট ১৫-১৬ টি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এখন আবার তিনটি ইউনিট যাচ্ছে।’

ঘনবসতি এলাকা হওয়ায় ১০টি ইউনিট সেখানে আপাতত কাজ করবে বলে জানান তিনি।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬