জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ডাক

০৬ এপ্রিল ২০২৬, ০১:২১ PM
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে সংলাপ অনুষ্ঠিত হয় © সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা জোরদারে খাগড়াছড়িতে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। টেবটেবা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত জনসংখ্যার চাপ, দারিদ্র্য ও প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের উচ্চ নির্ভরশীলতার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলে তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান।

বক্তারা আরও বলেন, প্রকল্পের আওতায় স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আদি ফসল ও চিরায়ত প্রযুক্তির পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বাড়াতে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সংলাপে সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসেন, বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারী এবং ভাইবেনছড়া ও পেরাছড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক জনগণের নেটওয়ার্কের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9