গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও করা যুবক গ্রেফতার

৩১ আগস্ট ২০২২, ০৭:২৫ PM
সাগর

সাগর © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণ করার অভিযোগে সাগর নামে এক যুবককে (২০) আটক করেছে পুলিশ। আটককৃতকে পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ এর ১ ও ২ উপ ধারায় মামলা দিয়ে ঝিনাইদহ আমলী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া সাগর ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।বুধবার (৩১ আগস্ট) বিকালে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত দোষ স্বীকার করেছে। তবে তার ফোন থেকে ভিডিও ডিলিট করায় ভিডিও পাওয়া যায়নি। ভিডিও রিকভার করতে এক্সপার্টরা কাজ করছেন।

আরও পড়ুনঃ গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ভূক্তভোগীর লিখিত অভিযোগ

এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের ঘটনা ঘটে। ওই ছাত্রী কেউ ভিডিও করছে বুঝতে পেয়ে চিৎকার করলে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন মঙ্গলবার সকালে ভিডিও উদ্ধার ও সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী এবং শৈলকূপা থানায় জিডি করেন ভূক্তভোগী ছাত্রী।

জিডিতে অভিযুক্ত সন্দেহে সাগরকে ও দুইজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়। সাক্ষীরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র সাজ্জাদ ইসলাম রকি এবং আরশি। এরপর গতকাল বিকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শেলকূপা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাগর তার দোষ স্বীকার করে নেওয়ায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950