জোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় যায়: খাদ্যমন্ত্রী

২৭ আগস্ট ২০২২, ০৯:৫৭ PM
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার © সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় যায়। আর বেজোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ হেরে যায়। অতীতের সব জোড় সালের নির্বাচনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সেই নীতি মেনে ২০২৩ নয়, নির্বাচন হবে ২০২৪ সালে।’

শনিবার (২৭ আগস্ট) বিকালে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করেছে। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তার এক শতাংশও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হয়নি। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছিল। শোকের মাসে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে শোকাহত মানুষের সঙ্গে তামাশা করেছেন।’

আরও পড়ুন : ঝামেলা করে লাভ নাই, আসেন নারায়ণগঞ্জে খেলি’

শোকসভায় ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬