সংলাপে ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম: কাদের

২৪ আগস্ট ২০২২, ০৩:৫৬ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ আগস্ট) ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা ৩শ আসনেই ইভিএম ব্যবহার চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে ইভিএম ব্যবহারে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট হবে ইভিএমে

তিনি বলেন, আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু আসনে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩শ আসনে ইভিএম ব্যবহার চেয়েছিলাম। ইভিএমে কোনো ঝামেলা নেই ৷ যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক- এটা চায় কিনা।

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আইভি রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। 

তিনি বলেন, কখনো নেতা বা অহংকারে বুঁদ হয়ে যাননি। যখন বড় কোনো জনসভা হতো তাকে মঞ্চে বসানো যেতো না। তিনি নিজে নিজেই মাঠে কর্মীদের সঙ্গে বসে থাকতেন। এ হলো তার একটা বৈশিষ্ট্য। আজকে তার মৃত্যুর দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence