ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্যারিয়ার গড়ার বৈশ্বিক সুযোগ

২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ PM
বিশ্বের বিভিন্ন দেশে ইন্টার্নশিপ করতে চাইলে জেনে নিন সেরা কয়েকটি ইন্টার্নশিপ প্রোগ্রাম বিষয়ে

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টার্নশিপ করতে চাইলে জেনে নিন সেরা কয়েকটি ইন্টার্নশিপ প্রোগ্রাম বিষয়ে © সংগৃহীত

অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হিসেবে স্কলারশিপ, মাস্টার্স, পিএইচডি বা এক্সচেঞ্জ প্রোগ্রামের দিকে নজর দেন। তবে এর বাইরে আরও একটি দারুণ সুযোগ হলো ফুল ফান্ডেড বা আংশিক ফান্ডেড ইন্টার্নশিপ প্রোগ্রাম। এসব প্রোগ্রামে বাংলাদেশের অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী কিংবা সদ্য স্নাতকরাও সরাসরি আবেদন করতে পারেন।

এসব ইন্টার্নশিপ শুধু কাজ শেখার সুযোগই নয়, বরং আপনার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও হতে পারে। অনেক ক্ষেত্রে এসব প্রোগ্রামে বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং ভিসা খরচের আংশিক বা সম্পূর্ণ সহায়তা দেওয়া হয় (যা প্রোগ্রামভেদে পরিবর্তিত হতে পারে)। ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে, যেখানে প্রায় সব বিষয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় ও সম্মানজনক ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে: 

১. জার্মানির DAAD RISE প্রোগ্রাম

মূলত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য গ্রীষ্মকালীন রিসার্চ ইন্টার্নশিপ। স্টাইপেন্ড ও থাকার ব্যবস্থা দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে ট্রাভেল সাপোর্টও পাওয়া যায়।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. জাপানের National Institute of Genetics

যারা জেনেটিক্স, বায়োসায়েন্স, বায়োটেকনোলজি বা কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে আগ্রহী, তাদের জন্য এটি অসাধারণ সুযোগ। সাধারণত স্টাইপেন্ড, থাকা ও কিছু ট্রাভেল সহায়তা প্রদান করা হয় (প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে)।

৩. যুক্তরাষ্ট্রের World Bank ইন্টার্নশিপ

ইকোনমিকস, ফিন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ বা পাবলিক পলিসিতে আগ্রহীদের জন্য এটি পেইড ইন্টার্নশিপ। প্রয়োজনে ইনভাইটেশন লেটারও দেয়, যা ভিসার জন্য গুরুত্বপূর্ণ।

৪. সুইজারল্যান্ডের CERN ইন্টার্নশিপ

ফিজিক্স, ইলেকট্রনিক্স, আইটি বা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য শর্ট টার্ম টেকনিক্যাল ইন্টার্নশিপ। এখানে স্টাইপেন্ড, থাকা (বা হাউজিং অ্যালাউন্স) ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

৫. কোরিয়ার GIST গ্লোবাল ইন্টার্নশিপ

মাস্টার্স অথবা অনার্সের শেষ বর্ষে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। রিসার্চভিত্তিক এই প্রোগ্রামে সাধারণত থাকা, যাতায়াত ও মাসিক ভাতার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।

৬. সুইডেনের Uppsala University সামার রিসার্চ প্রোগ্রাম

বায়োমেডিকেল, বায়োকেমিস্ট্রি বা লাইফ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। কিছু প্রোগ্রামে হাউজিং ও স্টাইপেন্ডসহ কাজের সুযোগ মেলে (ফান্ডিং প্রকল্পভেদে ভিন্ন হতে পারে)।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি; 

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক  সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস (প্রযোজ্য ক্ষেত্রে);

*মোটিভেশন লেটার;

*ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL বা ইংরেজি প্রফিশিয়েন্সি লেটার); 

*অ্যাকাডেমিক প্রজেক্ট বা রিসার্চ পেপার (যদি থাকে)।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9