হাঁস আনতে গিয়ে জীবন্ত নবজাতক পেলেন গৃহবধূ

২৩ আগস্ট ২০২২, ০২:৪২ PM
 নবজাতক

নবজাতক © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে মাঠে হাঁস আনতে গিয়ে ব্যাগবন্দি অবস্থায় নবজাতক পেয়েছেন আসমা খাতুন নামে এক গৃহবধূ।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ার নামক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকার আসমা খাতুন নিজের পোষা কয়েকটি হাঁস নিয়ে কৃষ্ণদিয়া মাঠে চড়াতে যান। এসময় একটি হাঁস দলছুট হলে সেটি আনতে গিয়ে পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।  
 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজ-খবর নিয়েছেন।

সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
  • ১৯ এপ্রিল ২০২৬
২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জান…
  • ১৯ এপ্রিল ২০২৬
তা’মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬