ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

২১ আগস্ট ২০২২, ১২:৪৮ PM
আন্দোলনরত চা শ্রমিকরা

আন্দোলনরত চা শ্রমিকরা © সংগৃহীত

মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা নবম দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা।  মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুরের চৌমুহনীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়াসহ ২৩টি বাগানের কয়েক হাজার চা-শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন।

এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা ৩০০ টাকা মজুরির জন্য স্লোগান দেন। বাড়তি মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

জানা গেছে, ১২০ টাকা থেকে মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকরা গত ৮ আগস্ট থেকে কর্মসূচি চালিয়ে আসছেন। এরপর ১৩ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন।

গতকাল শনিবার এক বৈঠকে মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

অবরোধের তথ্য নিশ্চিত করে মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, 'আমাদের শ্রমিকরা ১৪৫ টাকা মজুরি মানছেন না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, স্বাধীন বাংলাদেশে আমরাও স্বাধীন হয়ে বাঁচতে চাই।’

অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬