হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা

২০ আগস্ট ২০২২, ০৬:৩৯ PM
ইনসেটে নিহত

ইনসেটে নিহত

রাজধানীর হাতিরঝিল থানায় রুম্মন শেখ (২৫) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

জানা যায়, নিহত রুম্মন পিউর-ইট ফিল্টার কোম্পানিতে কাজ করতেন। চুরির একটি মামলায় শুক্রবার জুমার নামাজের পর রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

আরও পড়ুন: কলেজছাত্রী সুকন্যা কি হারিয়েই গেল?

শনিবার বিকালে রোমানের বোনের দেবর সোহেল আহমেদ জানান, আজ দুপুর ১২টার দিকে রোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তারা থানায় এসে দেখেন পরনের ট্রাইজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে রোমানের নিথর দেহ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মৃত রুম্মনের বেয়াই সোহেল আহমেদ বলেন, রুম্মন শেখ অবশ্যই আত্মহত্যা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি নিজেই আত্মহত্যা করছেন। থানায় বসে একজন আসামি আত্মহত্যা করলেন সেটা সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে, এটা দুঃখজনক। আমি নিজে ফুটেজ দেখেছি। থানায় যারা ডিউটিতে ছিলেন তারা কী করেছেন?

এ ব্যাপারে হাতিরঝিল থানার কারও বক্তব্য পাওয়া যায়নি। 

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬