আজ বিশ্ব মশা দিবস

২০ আগস্ট ২০২২, ১২:৪৫ PM
মশা

মশা © ফাইল ছবি

বিশ্ব মশা দিবস আজ। প্রতি বছর ২০শে আগস্ট দিবসটি পালিত হয়। ১৯৩০-এর দশক থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালন করা শুরু করে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন।

জানা যায়, চিকিৎসক রোনাল্ড রসের আবিষ্কারকে সম্মান জানাতেই প্রতি বছর ২০ আগস্ট 'মশা দিবস'
পালিত হয়। ১৮৯৭ সালের ২০শে আগস্ট চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।

পরবর্তীকালে এই আবিষ্কারের জন্য 'নোবেল' পুরস্কারে ভূষিত হয়েছিলেন এ আবিষ্কারক। বিভিন্ন ভয়াবহ অসুখের মধ্যে মশা বাহিত রোগ ম্যালেরিয়া ও ডেঙ্গু উল্লেখযোগ্য। তাই ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করতে বিশ্বেজুড়ে প্রতিবছর এই দিনটি উদযাপন হয়ে আসছে।

১৩ মে ১৮৫৭ সালে কুমায়ুনের আলমোড়াতে জন্ম গ্রহণ করেন রোনাল্ড রস। যা বর্তমানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। স্কটিশ (ব্রিটিশ) এ চিকিৎসক ব্যাকটেরিয়াবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা সনদ লাভ করেন। ১৯৮৫ সালে তিনি তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ঢাবির কালো দিবস আজ, কি হয়েছিল সেদিন?

এরপর ১৮৮৮-১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। ১৮৯৭ সালে তিনি অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। রস সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। 

এ চিকিৎসক দেখান যে, মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণরক্ষা পেয়েছে। রোনাল্ড রস প্রথম দেখান কি করে ম্যালেরিয়া ছড়ায়। 

১৯০২ সালে ম্যালেরিয়া রোগের উপরে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এ চিকিৎসক। ১৬ই সেপ্টেম্বর ১৯৩২ সালে লন্ডনের পুটনি ভেল কবরস্থান সমাহিত হন রস। এদিকে একই কাজের সম্মান স্বরূপ ভারতীয় সহ-গবেষক পাণিহাটি- নিবাসী ডাক্তার কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়কে ব্রিটেনের সম্রাট এডওয়ার্ড স্বর্ণপদকে ভূষিত করা হয়।

ট্যাগ: দিবস
কোনো ফাইল যেন অফিসে পড়ে না থাকে: বাকৃবি উপাচার্য
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির আরও ১৮ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই কেমিক্যাল, আবেদন শেষ ১৫ ফেব্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬