তেল সরবরাহ না করায় গাজীপুরে মহাসড়ক অবরোধ

০৬ আগস্ট ২০২২, ১২:৩৬ AM
মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ © সংগৃহীত

গাজীপুরে দাম বাড়ানোর ঘোষণার পর থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ না করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এ সময় মহাসড়কের দুইপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১১টার মহাসড়কের স্টার ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক এই অবরোধ করেন তারা।

বাইক চালক আরিফ জানান, ‘সরকার তেলের নতুন দাম নির্ধারণ করেছে। তা কার্যকর হওয়ার কথা রাত ১২টা থেকে। কিন্তু সরকার ঘোষণা দেওয়ার পরপরই স্টার ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে রাখে। প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেওয়া শুরু করেনি। তাই আমরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন : ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ নিয়ে ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ

এ ব্যাপারে স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তিও এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ‘৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রাত ১২টা পর্যন্ত পুরোনো দরে তেল সরবরাহের কথা বলা হয়েছে।’

ট্যাগ: বাদাম
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence