‘তারেক দুর্নীতিতে অনার্স, মানিলন্ডারিংয়ে মাস্টার্স করেছে’

৩১ জুলাই ২০২২, ০৪:০০ PM
এনামুল হক শামীম

এনামুল হক শামীম © ফাইল ছবি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দুর্নীতিতে অনার্স’ আর ‘অর্থপাচারে মাস্টার্স’ করেছেন। শনিবার (৩০ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি আগুন সন্ত্রাসী হিসেবে বিশ্বে পরিচিত। ২০১৪ সালে বোমা মেরেছিল, গাড়িতে আগুন দিয়েছিল বিএনপি। ২০১৮ সালে মনোনয়ন বাণিজ্য করেছে। কোটি কোটি টাকা নিয়ে সকালে একজনকে আবার বিকেলে অন্যজনকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান।

খালেদা জিয়াকে উদ্দেশ করে এনামুল হক শামীম বলেন, মা হিসেবে আপনি কলঙ্কিত। আপনার ছেলে তারেক রহমান দুর্নীতিতে অনার্স আর মানিলন্ডারিংয়ে মাস্টার্স করেছে। নায়ক আর খলনায়ক কখনো এক হতে পারে না। ইতিহাসে সিরাজ উদ-দৌলা সিরাজ উদ-দৌলাই থাকে, মীরজাফর মীরজাফরই থাকে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভুলে জেল খাটলেন নিরপরাধ শিক্ষার্থী!

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আপনারা ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনার নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলখানায় থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর দয়ায় এখন বাড়িতে বসবাস করছেন। আমরা যখন বিরোধীদলে ছিলাম বিএনপির শাসনামলে পুলিশি নির্যাতনে বাড়িতে থাকতে পারিনি। অন্যের বাড়িতে থেকেছি।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬