শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস

২৯ জুলাই ২০২২, ১১:১৮ AM
মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’

মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’ © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা হয়েছে মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’। বইটি বাংলাদেশের বাজারে এসেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বইটি লিখেছেন বিখ্যাত মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি। খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ বইটি প্রকাশ করেছে। মহাকাব্যিক স্বাদ রয়েছে ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’ উপন্যাসে।

আরো পড়ুন: জন্মহার কমা আপাতত স্বস্তিদায়ক, আসছে বার্ধক্যের ধাক্কা

উপন্যাসে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন। সেই পরিস্থিতি ব্যাখ্যা করার পর লেখক বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন। যেমন- বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দির কাছে বই ছিল বেশি পছন্দনীয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোহসেন আরিশি শুক্রবার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence