পাবজি খেলায় বকাঝকা, অভিমানে ঢাকায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

২৭ জুলাই ২০২২, ১২:৩১ PM
নিহত ইশরাক মনজুর

নিহত ইশরাক মনজুর © ফাইল ছবি

রাজধানী মোহাম্মদপুরে স্কুল ভবনের ছাদ থেকে পড়ে ইশরাক মনজুর (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে পরিবার ধারণা করছে, এটি আত্মহত্যা।  

ইশরাক মনজুর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরর্তা মো. মঞ্জুরুল হাসানের ছেলে এবং এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।

স্কুল কতৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে স্কুলের শিক্ষক–কর্মচারীরা ছুটে যান। ইশরাকের মা ও এ সময় স্কুলে আসেন। দুজন শিক্ষককে সঙ্গে নিয়ে ইশরাকের মা ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পকেটে চিরকুট রেখে গাছের ডালে ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা।

নিহতের বাবা মনজুরুল হাসান বলেন, আমার ছেলে দুপুরে সবার অগোচরে স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ছেলের আত্মহত্যা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে তার শিক্ষকের কাছে শুনেছি, সে হতাশাগ্রস্ত ছিল এবং সে অনলাইন (পাবজি ফ্রি ফায়ার) মোবাইল গেমে আসক্ত ছিল। আজকে সকালে মোবাইলে গেম খেলা নিয়ে তার মা তাকে বকা দিয়েছিল। সেই অভিমানে আত্মহত্যা করে করে থাকতে পারে বলে আমাদের ধারণা। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রকিবুল আলম বলেন, ইশরাকের মা তাকে দুপুর ১টা ৪৫ মিনিটে স্কুলে নামিয়ে দেন, এর প্রায় ১৫ মিনিট পর স্কুল থেকে তাকে ফোনে জানানো হয় যে, ইশরাক ছাদ থেকে লাফ দিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাফ দিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে। ছাত্রটির সাথে তার মায়ের নানা বিষয়ে মনোমালিন্য হতো। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের সদস্যরাও মনে করছেন। তবে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।

শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ৬ মে
  • ২৩ এপ্রিল ২০২৬