ধর্মশিক্ষা নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার করছে: শিক্ষামন্ত্রী

২৪ জুলাই ২০২২, ০১:২০ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

‘ধর্ম নিয়ে পাঠ্যবই থেকে কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি, যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি-জামায়াত-শিবিরের একটা অংশ বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।’ দেশের পাঠ্যবই থেকে ধর্মীয় শিক্ষা ‘তুলে দেয়া হচ্ছে’ বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১১টায় ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘ধর্ম নিয়ে পাঠ্যবই থেকে কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি, যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।’

সম্প্রতি বাজেট আলোচনায় পাঠ্যবইয়ে পরিবর্তন সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফখরুল ইমাম। ময়মনসিংহ-৮ আসনের এই সংসদ সদস্য অভিযোগ করেন, স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে ‘একটি ধর্মকে (ইসলাম) বাদ দিয়ে আরেকটি ধর্মকে (সনাতন) প্রাধিকার দিয়ে সংস্কৃতি বদলের চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন: আগামীতে বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা

এর উদাহরণ দিতে গিয়ে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে বেশ কয়েকটি পরিবর্তনের উল্লেখ করেন এমপি ফখরুল। পাঠ্যবইয়ে ‘সংস্কৃতি বদলের চেষ্টা’ বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

কিন্তু তার সেই ভুল তথ্যের ভিডিও দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা এই দেশে ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা তো ওই সংসদ সদস্যের ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, উত্তেজিত করছে। কাজেই প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে।’

২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে ১০১ জনের মাঝে ৫৬ লাখ টাকার চেক তুলেদেন দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক আনোয়ার হোসেন জীবন সহ প্রমুখ ।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬