‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে নেব’

১৯ জুলাই ২০২২, ০৯:৩৫ PM
আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম © সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধুমাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না, যারা জাতির পিতা বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়ে কটূক্তি করবে, অসম্মান করবে তাদের জিভ আমরা কেটে নেব।

মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসব কথা বলেন তিনি। বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফির কুশপুত্তলিকা দাহ ও কটূক্তি করার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজিত হয়। 

তিনি আরও বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয় জানে না। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের সেই শিক্ষা নেই। তাদের দলের লোকজনের মধ্যে মানবিকতা নেই। একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন সেটাও তাদের নেতাদের নেই। কোনো ছাড় দেওয়া হবে না। কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আমরা দেব না। 

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যাকে নিয়ে বিএনপি খারাপ মন্তব্য করেছে, তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধা। তিনি একদিনে গড়ে ওঠেননি, তিলে তিলে গড়ে ওঠেছেন। হাওয়া ভবন থেকে হাওয়ার মধ্যে দিয়ে তৈরি হননি তিনি।

আরও পড়ুন : দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন বাজারজাত শুরু

বাহাউদ্দিন নাছিম বলেন, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বিবাদ করার কর্মকাণ্ড করছে। তাদের একটাই লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারা শেখ হাসিনাকে উৎখাত ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। জাতির পিতার খুনিদের পক্ষ নিয়েছে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence