বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

১৮ জুলাই ২০২২, ০৪:০০ PM
ঢাকা-সিলেট মহাসড়কে

ঢাকা-সিলেট মহাসড়কে © সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। 

আরও পড়ুনঃ লাইভে ‘প্রেম না করার উপদেশ’ দিয়ে কলেজছাত্রের মৃত্যু

ওসি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দুপর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ গিয়ে স্বাভাবিক করে। 

ট্যাগ: পুলিশ
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬