সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১৬ জুলাই ২০২২, ০৯:৩২ AM
নিহত ফয়সাল নেওয়াজ

নিহত ফয়সাল নেওয়াজ © সংগৃহীত

কক্সবাজারে সেলফি তুলতে গিয়ে মাছের ঘেরে পড়ে ফয়সাল নেওয়াজ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) শহরের পেশকার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি টেকপাড়া এলাকার শফি আলমের ছেলে।

এর আগে এদিন বিকেলে তিন বন্ধু মিলে সেলফি তুলতে গিয়ে মাছের ঘেড়ে পড়ে নিখোঁজ হন ফয়সাল। নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে ফয়সালের মরদেহ উদ্ধার করে লাইফগার্ড ও এলাকাবাসী।

আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হন বুয়েটের সেই শিক্ষার্থী।

ফয়সালের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মিলে ঘুরতে পার্শ্ববর্তী মাছের ঘেরে যায়। সেই ঘেরে সেলফি তুলতে গিয়ে পড়ে যান ফয়সাল। তাদের মধ্যে কেউ সাঁতার না জানায় বাকি দুই বন্ধু ফয়সালকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল জানান, মাছের ঘেরে একজনের নিখোঁজ হওয়ার খবর পেয়েই স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ঘেরে নেমে অনেক্ষণ খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে লাইফগার্ড কর্মীদের খবর দেয়া হয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।

জামায়াত আমিরের কাছে ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি
  • ০৪ মার্চ ২০২৬
আপাতত সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করি
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের সার্জেন্টে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক থাকলেই …
  • ০৪ মার্চ ২০২৬
ব্যাংক হিসাব তলবের খবর, মধ্যে রাতে আসিফের স্ট্যাটাস
  • ০৪ মার্চ ২০২৬
ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত ন…
  • ০৪ মার্চ ২০২৬
ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬