বনানীতে বাস উল্টে একজনের মৃত্যু

১৩ জুলাই ২০২২, ১০:২৫ AM
বনানীতে বাস উল্টে একজনের মৃত্যু

বনানীতে বাস উল্টে একজনের মৃত্যু © সংগৃহীত

রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। 

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬