ডিসেম্বরে চালু হবে মেট্রোরেল

১২ জুলাই ২০২২, ০৬:০৮ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহিত

চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী ২০২৩ সালের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের কাজে আগে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। সরকার এই প্রকল্পের অর্থায়নের সমস্যাটা দূর করেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এসব তথ্য জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারি আদেশ মানা হয়েছিল, আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতেও চলেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যা সৃষ্টি হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে, তাদের একটা কাজ দেখান। যে কাজটা যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence