ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

১২ জুলাই ২০২২, ০৪:১৫ PM
ট্রেন

ট্রেন © ফাইল ছবি

কুমিল্লায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে পা পিছলে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । নিহত মেহেদী ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

সোমবার বিকেলে কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরের সহপাঠীদের বরাতে তিনি জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সহপাঠীদের নিয়ে ফেনী থেকে লাকসাম যাচ্ছিল মেহেদী। টিকটক ভিডিও বানানোর জন্য নাচার সময় ডিশ লাইনের তারে পা প্যাঁচিয়ে ট্রেন থেকে পড়ে যায় সে।

ট্রেনের নিচে পড়ে দেহ ছয় টুকরা হয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নেয়। এরপর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সহপাঠীদের নিয়ে ফেনী থেকে লাকসাম যাচ্ছিল মেহেদী। টিকটক ভিডিও বানানোর জন্য নাচার সময় ডিশ লাইনের তারে পা প্যাঁচিয়ে ট্রেন থেকে পড়ে যায় সে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence