ঈদের ছুটি শেষ, শুরু হচ্ছে অফিস

১২ জুলাই ২০২২, ০৮:৫৪ AM
শুরু হচ্ছে অফিস

শুরু হচ্ছে অফিস © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।

রোববার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। 

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপনে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

ট্যাগ: ঈদ
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬