কেউ যেন ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

১০ জুলাই ২০২২, ১১:৫২ AM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © সংগৃহীত

কোনো মানুষ যেন ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে অসহায় ও নিম্নবিত্তের মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১০ জুলাই) বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় শেষে জাতির উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে চলমান বিভিন্ন সহায়তা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র কোরবানি ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

আবদুল হামিদ সবাইকে ঈদুল আজহার মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সবাইকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন।

সবাই সরকার নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করে যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬