রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার্থী

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ PM
লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি

লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি © টিডিসি ফটো

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়।

এসময় 'শিশির মনির শিশির মনির ভুয়া ভুয়া'; 'রাকসু রাকসু ভুয়া ভুয়া', 'ফুয়াদ ফুয়াদ ভুয়া ভুয়া', 'রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড, লাল কার্ড' এসব স্লোগান দিতে দেখা যায়। 

প্রতিবাদ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী যে আইন মানেন না, মুক্তিযুদ্ধ মানেন না। যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের মতো জাইগায় যেখানে শহীদদের স্মরণ করা হয়, এমন জায়গায় রাকসুর লজ্জাজনক প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।

এসময় অন্য এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার আল বদর আল সামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজনের হত্যাকারীর পক্ষে সাফাই গায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসাবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অবশেষে শিক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফু…
  • ১৮ জুলাই ২০২৬
বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence