বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, শুরু সকাল ৭টায়

০৬ জুলাই ২০২২, ০১:২৩ PM
 ঈদুল আজহা

ঈদুল আজহা © ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। আসন্ন ১০ জুলাই উদযাপিত হবে ঈদুল আজহা। এ উপলক্ষে বুধবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নামাজের জামাতের ওই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়েছে, সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতির দায়িত্ব দেয়া হয়েছে পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে।

সকাল ৯টায় শুরু হবে তৃতীয় জামাত। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই নামাজে ইমামতি করবেন।

সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। যেখানে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

আর পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এই নামাজের ইমামের দায়িত্ব দেয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেমকে।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close