বঙ্গবন্ধু-ফজিলাতুন্নেসা ও হাসিনা বাদ

৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ PM
জাতীয় সংসদের অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন © ফাইল ছবি

দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম সংশোধন বিল পাস হয়েছে জাতীয় সংসদে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলগুলো হলো- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’।

অধিবেশনের শুরুতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’ উত্থাপিত আকারে পাসের প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

এরপর স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২১’ সংশোধনের লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় এটি দ্রুত বিবেচনার জন্য গ্রহণ করা হয় এবং কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি প্রার্থনা করেন।

তিনি জানান, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট আইন ২০১৮’ সংশোধনের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটির ২ থেকে ১১ নম্বর দফাগুলো কোনো সংশোধনী ছাড়াই হাউসে গৃহীত হয় এবং অবশেষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬