আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কারখানা

০৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ PM
কাফকো বন্ধ হয়ে যাওয়ার

কাফকো বন্ধ হয়ে যাওয়ার © টিডিসি ফটো

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুটি বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ার পর, এবার উৎপাদন বন্ধের শঙ্কায় পড়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। কাঁচামাল হিসেবে প্রয়োজনীয় অ্যামোনিয়ার সরবরাহ না থাকায়, আগামী সপ্তাহ নাগাদ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানাটি চালানোর জন্য ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহ প্রয়োজন। কিন্তু গ্যাস সংকটে ওই দুটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে না। বর্তমানে নিজস্ব মজুত দিয়ে কোনোমতে সীমিত পরিসরে উৎপাদন চালানো হচ্ছে, যা দ্রুত শেষ হয়ে আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কারখানায় দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। বর্তমানে এখানে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। তবে প্রতিষ্ঠার শুরু থেকেই কারখানাটি অ্যামোনিয়ার জন্য পার্শ্ববর্তী সিইউএফএল ও কাফকোর ওপর নির্ভরশীল।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, ডিএপি কারখানায় ইউরিয়া কারখানার মতো বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয় না; বরং আবাসিক লাইনের মতো স্বল্প চাপেই এটি চালানো সম্ভব। কিন্তু প্রধান কাঁচামাল অ্যামোনিয়া না পেলে উৎপাদন সচল রাখা অসম্ভব। এছাড়া কারখানার যন্ত্রপাতির মেয়াদ শেষ হয়ে আসা এবং জনবল সংকটও উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে সরকারি নির্দেশনায় সম্প্রতি সিইউএফএল ও কাফকোর উৎপাদন বন্ধ রাখা হয়। দেশের কৃষি খাতে সুষম স্যারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডিএপি কারখানাটি বন্ধ হয়ে গেলে, সার সরবরাহে বড়ো ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬