ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

০৫ জুলাই ২০২২, ০৬:০৭ PM
ঈদের দিন বৃষ্টি

ঈদের দিন বৃষ্টি © সংগৃহীত

ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে তিন অঞ্চলের তাপামাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক মন্ডল।

তিনি বলেন, এখন যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে। দু-একটা জায়গায় হয়তো হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত প্রায় ২ হাজার

কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট, রংপুর এবং চট্টগাম বিভাগের দু-একটা জায়গাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না। তবে বৃষ্টিপাত হলেও পরিমাণে কম থাকবে। মানে, সারাদিন ধরে বৃষ্টি হবে, সে ধরনের সম্ভবনা খুবই কম।

ঈদের দিন সারাদেশের তাপমাত্রা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে ছানাউল হক আরও বলেন, তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। বর্তমানের তাপমাত্রা যেরকম আছে, সেরকমই থাকবে। হয়তো দু-একটা জায়গাতে সামান্য বাড়তে পারে। সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬