পদ্মা সেতুতে ঈদের আগে চালু হচ্ছে না মোটরসাইকেল

০৩ জুলাই ২০২২, ০৩:৩৯ PM
পদ্মা সেতু

পদ্মা সেতু

ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবেএ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়। এটা কি ঈদের আগে হবে-জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা ব্রিজে মানুষের হাটার কোননো স্কোপ নেই। কোনো ফুটপাত রাখা হয়নি। এখানে চলাফেরার কোনো ব্যাবস্থাও নেই। নিচের রেলব্রিজে একটা ট্র্যাক রাখা হয়েছে। উপরে একটা সার্ভিস লেন আছে, দুই সাইডে। যখন মেইনটেন্যান্সের কাজ করবে, তারা এসে তাদের গাড়িটা সাইডে রেখে ওই সার্ভিস লেনে চলাফেরা করতে হবে। উপরে যদি কেউ যায়, কেউ থামে, এরই মধ্যে পরশুদিন রাতেও আমাকে ফোন করেছে, তিন-চারজনকে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) ধরে নিয়ে গেছে। গাড়ির জরিমানা দিতে পারেনি, এগুলো কিন্তু আরও কঠোরভাবে দেখা হবে।

আরও পড়ুন: ঢাকার সকল পাইকারি বাজার স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

গত (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন (২৬) জুন ভোর থেকে সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এরপর সেতু পার হওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি। ওই দিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুজন মারাত্মক আহত হন, পরে তারা হাসপাতালে মারা যান। পরে (২৭) জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close