সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৮ AM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার (১৭ জানুয়ারি) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব জানান, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬