বগুড়ায় অবৈধ হলেও ঢাকায় বৈধ মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন

০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © ফাইল ছবি

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও ঢাকা-১৮ আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করেছিলেন।

ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক পোস্টে মান্না জানান, ‘ঢাকা-১৮ এ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না'র মনোনয়ন বৈধ ঘোষণা।’

বগুড়ায় মাহমুদুর রহমান মান্নান মনোনয়ন বাতিল প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন তিনি।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬