কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

০১ জুলাই ২০২২, ০৬:১১ PM

© প্রতীকী ছবি

গোপনে কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করায় যৌন হয়রানির মামলায় নসুমন হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার শেরপুরে এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন হাসান উপজেলার শুভগাছা উত্তরপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার শুভগাছা উত্তরপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে কলেজ পড়ুয়া ছাত্রী তার বাড়ির বাথরুমে (চালাবিহীন) গোসল করছিল। এ সময় প্রতিবেশী সুমন গাছে চড়ে গোপনে তার গোসলের ভিডিও ধারণের মাধ্যমে যৌন হয়রানি করে। পরে বিষয়টি নিয়ে রাতে স্থানীয়রা একটি বৈঠকের আয়োজন করে। বৈঠকের খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসানকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

শেরপুর থানার অফিসার (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেপ্তার, পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু ২৯ মার্চ
  • ২৫ মার্চ ২০২৬
পাওয়ার অব অ্যাটর্নি: প্রবাসীদের বড় সুখবরের কথা জানালেন আসিফ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence