গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

২২ জুন ২০২২, ০৯:৩৪ PM
হাসপাতালে দুই বন্ধুর মরদেহ

হাসপাতালে দুই বন্ধুর মরদেহ © সংগৃহীত

গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে রাঙামাটি শহরের তবলছড়ির পর্যটন বিজিবি রোডের আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)। মুহিত এডিসি হিল এলাকার বাসিন্দা মুশিকুর রহমানের ছেল।  আর ইনাম ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু।   

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধু খেলাধুলা শেষে গোসল করতে কাপ্তাই হ্রদের পানিতে নামে। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে স্থানীয় জনগণ এবং ওই এলাকার বিজিবি ক্যাম্পের সৈন্যদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এখনো বহাল তবিয়তে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেই অধ্যাপক

মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, আমার ভাইয়ের ছেলে এবং তার বন্ধুরা বিকেলে খেলাধুলা করছিল। এসময় তারা দুইজন পানিতে নামে এবং ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপালে নেয়া হয়, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তারা দুজনই মারা গিয়েছিল। অনেক দেরিতে নিয়ে আসা হয়েছিল।

ট্যাগ: মৃত্যু
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬