স্কুলে যাওয়া হলো না ভাইবোনের

১৫ জুন ২০২২, ০৮:১৮ PM
স্বজনদের আহাজারী

স্বজনদের আহাজারী © ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উমরপুর-রাজনগর গ্রামে বানের পানিতে নৌকা ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুল শিক্ষার্থী ভাই-বোনের। 

বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে নৌকাডুবির এ ঘটনা ঘটে উপজেলার গোজাউরা হাওরে। পরে হাওরে উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী। 

নিহতরা হলো উমরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৫) ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ছোট ভাই সৌরভ (১০)। স্থানীয় উমরপুর-রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান তারা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সৌরভ ও তার বোন তামান্না ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিল। সে সময় বন্যার কারণে হাওড়ে সৃষ্ট প্রবল স্রোতে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও দোয়ারাবাজার থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে সৌরভের ও পরে তামান্নার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওড়ের প্রবল স্রোতে নৌকা ডুবে শিক্ষার্থী  ভাই ও বোন নিখোঁজ হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬