অর্ধবার্ষিকী পরীক্ষা দেওয়া হলো না মোহুয়ার

১২ জুন ২০২২, ০২:০৭ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ছবি

দশম শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল মোহুয়া হোসেন তৃষা। কিন্তু পথে মধ্যেই সড়ক দুর্ঘটনায় জীবন গেল তার। দেওয়া হলো না পরীক্ষা। রোববার (১২ জুন) সকাল ১০টার দিকে মেহেরপুরে পৌর শহরের জেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মোহুয়া হোসেন তৃষা। সে বামনপাড়ার জেলা প্রশাসকের গাড়িচালক কাজী মোমিন হোসেনের মেয়ে।

নিহতের বাবা কাজী মোমিন বলেন, অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে খালাতো ভাই পলাশের সঙ্গে মোটরসইকেলযোগে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যাচ্ছিল মোহুয়া। জেলা পরিষদের সামনে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে পলাশ ও মোহুয়া সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি মোহুয়াকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহুয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আছে পলাশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পারিবারিক সম্মতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬