‘খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল’

১১ জুন ২০২২, ০২:৫৬ PM
খালেদা জিয়া অসুস্থ

খালেদা জিয়া অসুস্থ © ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‌‘অ্যাকিউট করোনারি হার্ট অ্যাটাক’ হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে মেডিক্যাল বোর্ডের জরুরি বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার অ্যাকিউট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিক্যাল বোর্ড দ্রুত তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও জানান,  শনিবার দুপুর আড়াইটা নাগাদ এনজিওগ্রাম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার বিকাল ৩টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে শুক্রবার (১০ জুন) মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায় রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বেগম জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে গত দুই বছর ধরে মুক্ত জীবনযাপন করছেন। এই সময়ে বেশ কয়েকবার হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence