টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

০৬ জুন ২০২২, ০২:১৫ PM
ভাঙ্গা ঘর টি

ভাঙ্গা ঘর টি © টিডিসি ফটো

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৃষ্টিতে টিলা ধসে ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ মে) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, ভোর পাঁচটার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে বাড়ির পাশের টিলা ধসে পড়লে দুই ভাই রফিক আহমদ ও জুবের আহমদের ঘর চাপা পড়ে। এ সময় মাটি চাপা পড়ে জুবের আহমদ (৩৫) ও তাঁর স্ত্রী সুমি বেগম (৩০) ও ছেলে সাফি আহমদ (৫) মারা যান। মাটি চাপা পড়ে প্রাণ হারান রফিক আহমদের স্ত্রী শামীমা বেগম (৪৮)।

আরও পড়ুন: রুয়েট শিক্ষকের ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ইউজিসি

ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে শামীমার স্বামী রফিক আহমদ ঘটনার সময় ঘরের বাইরের ছিলেন। তিনি ছাড়া অন্যরা ঘটনাস্থলে প্রাণ হারান।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন , পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপা অবস্থা থেকে চারজনের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

ট্যাগ: মৃত্যু
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬