গ্রাহক পর্যায়ে বাড়ল গ্যাসের দাম

০৫ জুন ২০২২, ০৩:৩৮ PM
গ্রাহক পর্যায়ে বাড়ল গ্যাসের দাম

গ্রাহক পর্যায়ে বাড়ল গ্যাসের দাম © ফাইল ছবি

আবাসিকে ২ চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বেড়ে ১০৮০ টাকা করা হয়েছে। ১ চুলার দামও বেড়েছে। ৯২৫ থেকে বেড়ে ১ চুলা ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হবে ৯৯০ টাকা। তবে বাড়েনি সিএনজির দাম। 

রবিবার (৫ জুন) গ্যাসের এ নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। নতুন এ দাম জুন থেকেই কার্যকর হবে। তবে গ্রাহকদের দিতে হবে জুলাই মাস থেকে।

এদিন এক ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। এতে অন্যদের মধ্য অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান।

আরও পড়ুন: পেটে গ্যাস হলে কি করবেন

আবু ফারুক বলেন, আবাসিকে এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটারপ্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে  বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।

এর আগে, গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

ফারুক আরও জানান, সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ল গ্যাসের দাম।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence