কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ © সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরেও কেঁপে ওঠে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিকভাবে তারা এটিকে ভূমিকম্প মনে করেছিলেন। চার কিলোমিটার দূরের এলাকার এক বাসিন্দার ঘরের সিসি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ করে একটি শব্দে বাসার বাইরে রাখা গাড়ি ও বাসা কেঁপে ওঠে।
আরও পড়ুন: ‘ভাই আমাকে বাঁচা, আমি আগুনের মধ্যে আছি’
সীতাকুণ্ড এলাকার কাইয়ূম চৌধুরী ও আবুল বাশার সংবাদমাদ্যম কে জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিকাণ্ডস্থলের আশপাশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা ছিলো ১০ জন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ৪ শতাধিক মানুষ। এর মধ্যে তিন জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।