পানিতে ডুবে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

০৩ জুন ২০২২, ১০:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

পানিতে ডুবে ঢাকা ও নারায়ণগঞ্জে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) জুমার নামাজের আগে ও বিকেলে এই ঘটনা ঘটে।

ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে মৃত ছাত্রের নাম আল-আমিন (৭)। সে উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত। আল আমিন উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

নারায়ণগঞ্জে নিহতরা হলো দেওভোগ মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ ও মিহাদ হোসেন। তারা যথাক্রমে ওই এলাকার ইকবাল ও জাকির মিয়ার ছেলে।

আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুরে কিশোরদ্বয় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘণ্টাখানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এসময় নিখোঁজ থাকে ইমতিয়াজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: মৃত্যু
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬