মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে মুত্যু, যাওয়া হলো না কর্মস্থলে

৩০ মে ২০২২, ০৩:০৯ PM
মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশন

মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশন © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশনের দেয়াল থেকে পড়া ইট মাথায় লেগে এক পথচারীর মৃত্যু হয়েছে। মিরপুর সাড়ে ১১ নম্বরে পল্লবী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সোমবার সকাল সাড়ে ১০ টার মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ।

নিহত সোহেল তালুকদারের বয়স ৪৮ বছর। মিরপুর-১০ নম্বর সেকশনের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার সিরাজ জুয়েলার্সে কাজ করতেন তিনি। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

সোহেল মিরপুর-১২ নম্বর এলাকায় এক বাসায় তার ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন, তাদের গ্রামের বাড়ি বগুড়ায়।

পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার বলেন, ‘নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়লে পথচারী সোহেল মাথায় আঘাত পেয়ে মারা যান।’

সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence