স্বামীর সাথে ঝগড়া করে নিজের গলায় কোপ

২৮ মে ২০২২, ০২:৫৬ PM
 বদরগঞ্জ থানা

বদরগঞ্জ থানা © ফাইল ছবি

রংপুরের বদরগঞ্জে বটি দিয়ে গলাকাটা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম চঞ্চলা রানী। তিনি উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকর তেলিপাড়া গ্রামের বিষ্ণু চন্দ্র রায়ের সাথে তার স্ত্রী।

প্রাথমিক তদন্তে জানা গেছে শনিবার (২৮ মে) সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চঞ্চলা বটি দিয়ে নিজেই গলায় কোপ মারেন। গুরুতর অসুস্থ অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করবেন। এরপর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বদরগঞ্জ থানার ওসি বলেন, ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত হতে চঞ্চলার স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই দম্পতির সাড়ে চার বছরের একটি শিশু সন্তান রয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close