স্ত্রী-সন্তান রেখে ছাত্রীকে নিয়ে উধাও হওয়া সেই শিক্ষক গ্রেপ্তার

১৬ মে ২০২২, ১২:০১ AM
বেড়া মডেল থানা

বেড়া মডেল থানা © ফাইল ফটো

পাবনার বেড়া উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে রেখে দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষক হাসমত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী হাসমত হোসেনের কাছে প্রাইভেট পড়তেন।

রবিবার (১৫ মে) হাসমত হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলার প্রত্যন্ত একটি এলাকার গুচ্ছ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

হাসমত হোসেন বেড়া উপজেলার নতুনভাড়েঙ্গা ইউনিয়নের বাটিয়াখরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ভাড়েঙ্গা একাডেমির সহকারী শিক্ষক। ওই ছাত্রী স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে প্রাইভেট পড়াতেন হাসমত হোসেন। প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার (৯ মে) ওই ছাত্রী স্কুলে যায়। তবে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে ওই ছাত্রীর বান্ধবীরা শিক্ষক হাসমতকে কল দিলে তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা শিকার করেন এবং তারা বিয়ে করেছেন বলেও জানান। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার বেড়া থানায় মামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির এবং নরসিংদী জেলা পুলিশের সহায়তায় হাসমতকে আটক করে নিয়ে আসা হয়। পরে শুধু শিক্ষককে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬